শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী ম্যারাথনের আয়োজন: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে টেলি কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সূত্র: বিডি নিউজ ২৪

[৩] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী এই ম্যারাথনের আয়োজন। এতে চাঁদপুর জেলার ৮ উপজেলার আট হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করবেন।

[৪] সেনাবাহিনীসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত এ্যাপের মাধ্যমে সবাইকে নিবন্ধন করার জন্য তিনি আহ্বান জানান।

[৫] ৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।

[৬] উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। আরও বক্তব্য দেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়