শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম টেস্ট: মুশফিক আউট, মুমিনুলের ফিফটি

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ১৭১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ৪৭ রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শেষ করে বাংলাদেশ। সাত উইকেট হাতে রেখে ২১৮ রানে এগিয়ে থেকে ৪র্থ দিন শুরু করেছে স্বাগতিকরা। গতকাল মিরাজের ঘূর্ণিঝড়ের পর রাহকিমের স্পিনজাদু দেখল ক্রিকেটপ্রেমীরা। আর দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দেন উইন্ডিজ দানব রাহকিম কর্নওয়াল।

টপাটপ তুলে নেন ওপেনার তামিম ও শান্তর উইকেট। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল ও অভিজ্ঞ মুশফিক। এ দুই অভিজ্ঞর ওপরই নির্ভর করে টিভি সেটের সামনে বসেছিল টাইগার সমর্থকরা। তবে মুশফিক ব্যর্থ হয়েছেন। কাটা পড়েছেন সেই ১৪৫ কেজি ওজনের দানবের স্পিনেই।

রাহকিম কর্নওয়ালের একটি বল মিস করে এলবিডব্লিউ হন মুশফিক। মুশফিক রিভিউ নিয়েছিলেন। তাতে কাজ হয়নি। রিপ্লেতে দেখা গেল, বল উইকেট হিট করছে। ফলে ৪৮ বলে ১৮ রানে শেষ হলো মিস্টার ডিপেন্ডেবলের ইনিংস।

মুশফিক-মুমিনুলের চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি ভাঙল।

অন্যপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মুমিনুল। নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন। ৮৪ বল খেলে চার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করলেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক।

মুশফিক আউট হওয়ার পরই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। মুশফিকের সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নেমেছেন লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮৫ রান। অর্থাৎ ২৫৬ রানের লিড নিয়ে এগিয়ে স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়