শিরোনাম
◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে জোরদার হচ্ছে সামরিক শাসনবিরোধী আন্দোলন

আতাউর অপু: [২] সেনাশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে সেদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অংশগ্রহণে বেড়েছে নাগরিক আন্দোলনের গতি। রাজধানী নেপিদো প্রকম্পিত হয়ে উঠছে  ‘এই সামরিক শাসন চাই না’, ‘সু চি মা জিন্দাবাদ’ এবং আরও স্লোগানে। বিবিসি, এএফপি, প্রথম আলো, বাংলাদেশ

[৩] গত সোমবার সেনা অভ্যুত্থানের দিন থেকে সু চি এবং সে দেশের শীর্ষ নেতারা আটক আছেন। সেনাবাহিনী  নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পরপরই প্রথম প্রতিবাদ এসেছিলো চিকিৎসাকর্মীদের কাছ থেকে। এরপর থেকে প্রতিবাদ-বিক্ষোভ ক্রমেই বেড়েছে। একে একে আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষার্থীরাসহ বিভিন্ন যুবদল, সরকারি ও বেসরকারি খাতের বহু কর্মী।

[৪] সূচির এনএলডি পার্টির রঙ লাল। শুক্রবার বিকেলে লাল রিবন পরে কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী ডাগন বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হন। সেখানে তারা তিন আঙুলের সালাম প্রদর্শন করেন - এই চিহ্নটি এই অঞ্চলে কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা প্রদর্শনের জন্য ব্যবহার হয়।

[৫] একজন প্রতিবাদকারী বলেন, “নির্বাচিত সরকারের কাছ থেকে বেআইনিভাবে ক্ষমতা দখল করে নেওয়া এই সামরিক অভ্যুত্থান আমরা চাই না। আমরা আর তাদের সঙ্গে কাজ করব না। আমরা চাই এই সামরিক অভ্যুত্থান ব্যর্থ হোক।

[৬] মিয়ানমারের জায়গাতেই বিক্ষোভ হয়েছে। ইয়াঙ্গনসহ কয়েকটি নগরীর অধিবাসীরা তাদের বাড়িতে থেকে রাতেও বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাতে ইয়াঙ্গনে প্রথম বড় ধরনের প্রতিবাদ হয়।বিক্ষোভকারীরা ‘অমঙ্গল দূর হবে’ শ্লোগান দিয়ে রীতি অনুযায়ী হাঁড়ি-পাতিল বাজিয়ে বিক্ষোভ করেন।

[৭] স্বাস্থ্যসেবা কর্মী, শিক্ষক এবং সরকারি চাকরিজীবীদের অনেকে হয় ছোটখাট বিক্ষোভ আয়োজন করছেন, নয়ত ধর্মঘটে নামছেন।আবার অনেকে প্রতিবাদের প্রতীকী লাল রিবন পরে কাজ করে যাচ্ছেন। শুক্রবার কয়েক ডজন অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাওয়েই শহরে পদযাত্রা করেছে। মোটরবাইকে করে তাদের সঙ্গে সামিল হয়েছে আরও বহু মানুষ।

[৮] এক বিক্ষোভকারী বলেন,“আমরা আজ এখানে গণতন্ত্রের  জন্য লড়াই শুরুর ঘোষণা দিচ্ছি। আমরা জনগণকে আমাদের সঙ্গে যোগ দেওয়া এবং আমাদের পাশে থাকার ডাক দিচ্ছি,”।

[৯] আন্দোলন দমনে তৎপর হয়েছে সেনাবাহিনী। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিতে (এনএলডি) সু চির ডান হাত হিসাবে পরিচিত নেতা উইন টাইনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে তারা।

[১০] অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামা অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। মিয়ানমারের মান্দালয় নগরীতে গত তিন রাত হাড়ি-পাতিল বাজিয়ে বিক্ষোভ করার কারণে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[১১] বৃহস্পতিবার মিয়ানমারের মান্ডলে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বিক্ষোভ হয়। সেখান থেকে চারজনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ