শিরোনাম
◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে প্রতিবাদের আহবান বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি করেছে বিএফইউজে

আখিরুজ্জামান সোহান: শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ন করে দেশবিরোধী বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাতারভিত্তিক আল জাজিরার ধারাবাহিক হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

আল জাজিরার হলুদ সাংবাদিকতার চিত্র তুলে ধরে আজ শুক্রবার এক বিবৃতিতে বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, কাতার ভিত্তিক আল জাজিরা বরাবরই বাংলাদেশ বিরোধী ভূমিকা পালন করে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গণে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা তারা করেছে। তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ থেকে ৫ লক্ষ বলে দাবি করে।
তারা আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতার পক্ষের লেখকদের "নাস্তিক বøগার" বলে কুৎসা ছড়িয়ে জামাতে ইসলামের রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজেও সক্রিয় ছিল আল জাজিরা। এছাড়াও, ৫ মে, ২০১৩ সালে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ৫০ জনের অধিক নিহত হয়েছিল বলেও আল জাজিরা মিথ্যা সংবাদ প্রচার করে, যার সমর্থনে তারা আজ পর্যন্ত একটি দালিলিক বা অন্য কোনো প্রমাণও হাজির করতে পারেনি।

বিবৃতিতে বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, মুসলিম ব্রাদারহুডের পক্ষে কাজ করা, সন্ত্রাসবাদে মদদ দেওয়া, উগ্র মতবাদ ও সহিংসতা উস্কে দেওয়া ও সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, জর্ডান ও মিশরে আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে। বহি:বিশ্বে বাংলাদেশের উজ্জল ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আল-জাজিরাকে বাংলাদেশেও নিষিদ্ধের দাবি জানান তারা। একই সাথে বিএফইউজে সারাদেশে সাংবাদিকদের সকল সংগঠনকে এহেন দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়