শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিন পথচারীর

শাহ জালাল : [২] শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, আবু বকর সিদ্দিক (২০)। তিনি কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে। ওহিদুল (৩২)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার (২৮)।

[৪] তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের সামনে প্রতিযোগিতা শুরু করে।

[৬] একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক পরিবহনের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়।

[৭] সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী দুই বাসকে জব্দ করে করে। তবে বাসের চালক ও হেলপার এ সময় পালিয়ে যান।

[৮] কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়