শিরোনাম
◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা, সবজিপ্রতি ২ থেকে ৫ টাকা, চড়া দামেই বিক্রি হচ্ছে চাল-তেল-আটা

শরীফ শাওন: [২] কাওরান বাজারে খুচরা ব্যবসায়ী আমিনুল জানিয়েছেন, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। সিমের কেজি ৩০-৪০ টাকা, মুলা ও শালগম ১০-১৫ টাকা, কপি ১৫-২০ টাকা এবং আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

[৩] তিনি বলেন, পেঁয়াজের দাম বাড়লেও সবজির দামে তেমন পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবেই সপ্তাহের ব্যবধানে দরদামে কিছুটা তারতম্য থাকে। তবে পাইকারি বাজারে চিচিঙ্গা, করল্লা ও সিমের বিচিসহ কিছু সবজির দাম বেড়েছে।

[৪] মুদি দোকানি রহমত উল্লাহ বলেন, খোলা সয়াবিন তেলের দাম কেজিপ্রতি ১২৫ টাকা, পাম ওয়েল ১০৫ টাকা। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। খোলা ও প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে ৩০ টাক, এবং প্যাকেটজান ৩৩-৩৭ টাকা কেজি। কোম্পানি ভেদে দুই কেজির প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা।

[৫] চাল ব্যবসায়ী আকবর মোল্লাহ জানান, গত সপ্তাহের দামেই চাল বিক্রি হচ্ছে। মিনিকেট ৫৬-৬৬ টাকা, নাজিরশাইল ৫৮-৭০ টাকা, বি আর-২৮ এর দাম ৫৫, পাইজাম ৪৮, গুটি স্বর্ণা ৫০ এবং চিনিগুড়া ৯০-১০০ টাকা। তবে সর্বনিন্ম চালের দাম কেজিপ্রতি ৫০ টাকা। তিনি বলেন, আমদানি নির্ভর হওয়ায় চাল ও তেলের দাম কিছুটা বেশি যাচ্ছে।

  • সর্বশেষ