শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টেন থেকে মোসাদ্দেক হোসেনের সতীর্থ স্যান্ডি সিং বহিস্কার

স্পোর্টস ডেস্ক : [২] আবুধাবিতে চলমান টি- টেন লিগের চতুর্থ আসরের অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সন্দেহজনক কার্যকলাপের কারণে তার দলেরই সতীর্থ ভারতীয় ক্রিকেটার স্যান্ডি সিংকে লিগ থেকে বহিষ্কার করা হয়েছে।

[৩] আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু থেকে প্রতিটি দলের ক্রিকেটারদের টুর্নামেন্ট শুরুতেই সন্দেহজনক কার্যকলাপে জড়িত লোকদের থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তবে স্যান্ডি তা মানেননি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সন্দেহ হয় স্যান্ডির কার্যকলাপে। একটি সূত্রে জানা যায়, স্যান্ডি টি-টেন টুর্নামেন্টে খেলার জন্য আবুধাবিতে গিয়েছিলেন। যদিও কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার। এই খেলোয়াড়ের ব্যাটের স্পন্সরই তাকে সন্দেহজনক কাজকর্ম করার প্রস্তাব দেয়। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টি-টেন ক্রিকেটের আয়োজক কিংবা মারাঠা কর্তৃপক্ষ।

[৪] মারাঠা দলে মোসাদ্দেক ছাড়াও মুক্তার আলী ও সোহাগ গাজী খেলছেন শুরু থেকেই। এছাড়াও টুর্নামেন্টটিতে পুনে ডেভিলসের অধিনায়ক হিসেবেই মাঠ মাতাচ্ছেন নাসির হোসেন। আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসানরা এই লিগে খেলছেন বেঙ্গল টাইগার্সের হয়ে।

[৫] সর্বমোট আটটি দল অংশ নিয়েছে টি-টেন লিগে। দলগুলো হলো টিম আবুধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স, বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, কালান্দার্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও পুনে ডেভিলস। ইতোমধ্যেই প্রথম রাউন্ডের খেলা সম্পূর্ণ হয়ছে। ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়ানো লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। - ক্রিকফ্রেঞ্জি / ক্রিকইনফো

  • সর্বশেষ