শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডে কেয়ার সেন্টারে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত

শরীফ শাওন: [২] বাংলাদেশ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে স্থাপিত এসকল সেন্টারে চার বছর বয়সী শিশুদের পাঠদানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম আরও বলেন, এ লক্ষ্যে পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হবে।

[৪] ‘প্রাক-প্রাথমিক শিক্ষা ৪ প্লাস’ অর্ন্তবর্তীকালীন প্যাকেজের আওতায় ২০২১ সালে নির্বাচিত ২ হাজার ৬৩৩টি ক্লাস্টারে একটি করে প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদি শিক্ষা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। ২০২২ সালে সব প্রাথমিকে এ কার্যক্রম চালু করা হবে।

[৫] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘প্রাক-প্রাথমিক শিক্ষা ৪ প্লাস’ পাঠদান প্যাকেজটি গত ২২ অক্টোবর হস্তান্তর করে। প্রধানমন্ত্রী ২৩ জুন এসকল শিক্ষার্থীর পাঠদানের অনুমোদন দিয়েছেন। এর আগে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ৫ প্লাস বছর বয়সি শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়