শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে টিকার জরুরি অনুমোদন চাইল মার্কিন ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসন

দেবদুলাল মুন্না: [২] গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে এ অনুমোদন চাওয়া হয়েছে। এক বিলিয়ন ডলারে ১০০ মিলিয়ন ডোজ টিকা কিনতে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে আরও ২০০ মিলিয়ন টিকার কেনার সম্ভাবনা আছে। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসন জানায়, বিশ্বজুড়ে বড় পরিসরে ট্রায়ালে তাদের টিকার ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে সেটি ৭২ শতাংশ। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের তৈরি এ টিকার এক ডোজেই করোনা প্রতিরোধে এমন কার্যকারিতা পাওয়া গেছে। খবর, গার্ডিয়ান ও এবিসি নিউজ।

[৩] জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে বলা হয়েছে,করোনার যে কয়েকটি টিকা নিয়ে পৃথিবীজুড়ে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম ফাইজার এবং অক্সফোর্ডের টিকা। দুটি টিকাই দুই ডোজ করে নিতে হচ্ছে। সেগুলোর মতো জনসন অ্যান্ড জনসনের টিকা ফ্রিজারে রাখারও প্রয়োজন হবে না।

[৪] প্রতিষ্ঠানটি আশা করে, তাদের এ টিকা চলমান টিকাদান কর্মসূচিতে সরবরাহ বাড়াবে সেইসঙ্গে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরন বা স্ট্রেইন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচারণাকে আরও বেশি সহজ করে দেবে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে এক বিলিয়ন ডোজ টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়