শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবর্তন হয়েছে টিকাদান পরিকল্পনা, প্রথম মাসে ৬০ লাখ নয়, দেওয়া হবে ৩৫ লাখ ডোজ

শিমুল মাহমুদ: [২] ভারতের সেরাম ইনস্টিটিউট প্রতিমাসে বাংলাদেশকে ৫০ লাখ করে ভ্যাকসিন পাঠানোর কথা থাকলেও ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানে এসে তা সম্ভব হচ্ছে না। এ মাসে সেরামের টিকার দ্বিতীয় চালানে আসতে পারে ২৫ থেকে ৩০ লাখ।

[৩] একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, মার্চেও একই পরিমাণ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। পরবর্তী তিন চালানে ঘাটতি ভ্যাকসিনগুলো পাঠাবে প্রতিষ্ঠানটি। অর্থাৎ চুক্তি অনুযায়ি ছয় মাসে মধ্যেই তারা ৩ কোটি ভ্যাকসিন পাঠাবে বাংলাদেশকে।

[৪] কারণ হিসেবে জানা যায়, কোভেক্সের মতো যেসব প্রতিষ্ঠান গবেষণার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করেছে; তাদের প্রয়োজন মতো ভ্যাকসিন দিতে হিমসিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। এই দুই মাসে তারা সেখানে সরবরাহ বাড়াবে।

[৫] বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, টিকার দ্বিতীয় চালান ফেব্রুয়ারি মাসের ঠিক একই সময়ে আসবে পারে। দুই-একদিন আগে পরে হতে পারে।

[৬] এদিকে প্রথম মাসের লক্ষ্যমাত্রা কমিয়ে এনে গণটিকাদান পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পরিকল্পনায় পরিবর্তন আনার ক্ষেত্রে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা চিন্তা করেছি, যদি কোনো কারণে সাপ্লাই চেইন অব্যাহত রাখতে না পারি, তাহলে টোটাল ব্যবস্থাপনা ভেস্তে যাবে। সেজন্য আমরা হাতে থাকা টিকা অর্ধেক করে পুরোপুরি কমপ্লিট ডোজ দেওয়ার ব্যবস্থা করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ