শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যানিটাইজারকে পানি ভেবে পান (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : এখন প্রায় সব বাসাবাড়ি বা অফিস-আদালতে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়। এ তরল দ্রবণটি দেখতে পরিষ্কার পানির মতোই। সম্ভবত এ কারণেই একে পানি ভেবে মুখে ঢেলে দিয়েছিলেন এক ব্যক্তি। এর পর তার ভুল ভাঙে কড়া স্বাদে। ঘটনা বুঝতে পেরে চমকে উঠে মুখ থেকে ফেলেও দেন তিনি। তবে পুরো দৃশ্যের ভিডিও ধারণ হয়ে গিয়েছিল, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বুধবার ভারতের মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) এক কর্মকর্তা ঘটিয়েছেন এ ঘটনা। বিএমসির ডেপুটি কমিশনার রমেশ পাওয়ার শিক্ষা বাজেট উপস্থাপন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

বিএমসি সূত্র জানিয়েছে, স্যানিটাইজার ও পানির বোতল পাশাপাশি রাখা ছিল। এ ঘটনার পর বাজেট উত্থাপনের টেবিল থেকে স্যানিটাইজারের বোতল সরিয়ে নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার রমেশ কোথায় আছেন তা অবশ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে। সুত্র: আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়