শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রসিংয়ে এসে ইঞ্জিন বন্ধ, দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে।  বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ট্রেনটি ক্রসিং থেকে প্রায় ৩০০ গজ দূরে মাইক্রোবাসটি ঠেলে নিয়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চালক গুরুতর আহত হয়েছেন।

আহত ওই চালকের নাম আবদুল জলিল (৩৬)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার মৃত আবদুল কাদেরের ছেলে। মাইক্রোবাসটিতে আর কোনো আরোহী ছিল না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে পাগলা নন্দলালপুর এলাকায় রেললাইন পার হচ্ছিল সেনাবাহিনী পরিচালিত ডিএনডি প্রকল্পের একটি হাইব্রিড নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৯১১১)। এ সময় নারায়ণগঞ্জ–ঢাকা পথে চলাচলকারী একটি ট্রেন এসে মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে যায়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় ওই চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তারা আরও জানান, মাইক্রোবাসটি রেললাইনের ওপর আসার পরই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ট্রেন আসতে থাকায় তিনি অনেকবার বাঁশি বাজিয়ে চালককে সতর্ক করেন। কিন্তু চালক অনেক চেষ্টা করেও গাড়ির ইঞ্জিন চালু করতে পারেননি। মুহূর্তের মধ্যে ট্রেন এসে ধাক্কা দিয়ে গাড়িটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি ২টা ৩০ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি ২টা ৫০ মিনিটের দিকে পাগলা নন্দলালপুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ওই ট্রেনটি ফিরে আসতে এক ঘণ্টা দেরি হয়েছে।’ সূত্র: আমাদের সময়

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়