শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি আরও বলেছেন, ’৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
এতে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর কিছু মানুষ
সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না।

[৩] বিরোধী দলীয় এই উপনেতা বলেন, শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। কিন্তু শুধু দুর্নীতি আর দলীয়করণের
কারণে বৈষম্য কমছে না। বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে এক ব্যবসায়ী পার্টি চেয়ারম্যান এর হাতে ফুল
দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন।

[৪] এসময় জি এম কাদের বলেন, অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। যারা দেশ ও দেশের মানুষের সেবা করতে চান তাদের জন্য জাতীয় পার্টির দরজা উন্মুক্ত।

[৫] জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগে কেউ যেতে পারছেনা, নতুনদের জায়গা দেয়ার মত স্থান নেই আওয়ামী লীগের। আবার মামলা-হামলার কারণে অনেকেই বিএনপিতে যেতে পারছে না। কিন্তু জাতীয় পার্টি নিরাপদ রাজনৈতিক সংগঠন।

[৬] যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন। জাতীয় পার্টি সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, দফতর সম্পাদক ২ এম.এ. রাজ্জাকসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ