শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্লিপ খেয়ে মেঝেতে পড়ে দুই টেস্ট বাদ পড়লেন জ্যাক ক্রলি

স্পোর্টস ডেস্ক: [২] অদ্ভুতভাবে চোট পেয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। আর তাতেই ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

[৩] মঙ্গলবার ২ ফেব্রুয়ারি অনুশীলনে যাওয়ার সময় এই বিপত্তি বাধান ক্রলি। ইসিবি বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানায়, ড্রেসিং রুম থেকে বেরিয়ে স্লিপ খেয়ে মেঝেতে পড়ে যান ক্রলি। পরে স্ক্যান করে দেখা যায়, ডানহাতের কব্জি মচকে গেছে তার।

[৪] আগামী কয়েক সপ্তাহ ক্রলিকে পর্যবেক্ষণে রাখবে ইংল্যান্ড দলের চিকিৎসক টিম।

[৫] উল্লেখ্য, চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। একই মাঠে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়