শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদি সরকার চাইলেই তিস্তা চুক্তি করতে পারবে না, বললেন ভারতীয় হাইকমিশনার

মাছুম বিল্লাহ: [২] ডেইলি স্টারকে সাক্ষাৎকারে বাংলাদেশের বহু প্রতিক্ষিত তিস্তা চুক্তি প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন চুক্তি করতে হলে  পশ্চিমবঙ্গ ও সিকিমকে পক্ষে আনতে হবে। । তিনি বলেন, আমাদের রাজনৈতিক ব্যবস্থার জটিলতা বাংলাদেশি বন্ধুদের বুঝতে হবে। আমাদের সংবিধান রাজ্যগুলোর হাতে নির্দিষ্ট কিছু ক্ষমতা দিয়ে রেখেছে। যারা একটু বেশি বয়সী আছেন, তারা ফারাক্কা বাঁধ চুক্তির কথা মনে করতে পারবেন। সেটা করার জন্য পশ্চিমবঙ্গকে এর পক্ষে আনতে হয়েছিল সরকারকে। (তিস্তা চুক্তির জন্য) পশ্চিমবঙ্গ এবং সিকিমকে এর পক্ষে আনতে হবে।

[৩] দোরাইস্বামী বলেন, কেন্দ্রীয় সরকার চাইলেও আমাদের জন্য এটা করা কঠিন। সরকার একতরফাভাবে এই কাজটি করতে পারে না। এ কথাটি আমরা বার বার বলছি। আমরা বাংলাদেশের উদ্বেগ বুঝতে পারি এবং এর সমাধানের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

[৪] বাংলাদেশের স্বাধীনতার এবং একইসঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর হতে যাচ্ছে এ বছর। বাংলাদেশের অগ্রগতি এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে তিনি বলেন, প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা মূলত বাংলাদেশিদেরই অর্জন।

[৫] দ্বিতীয়ত, আমাদের ৫০ বছরের দীর্ঘ সম্পর্ক রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এই সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল। তবে আমাদের এই সম্পর্ক এখন অনেক উন্নত হয়েছে এবং আমরা এগিয়ে চলেছি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ