শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:  গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবন্ধী পরিবারের জায়গা দখল ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার সকালে উপজেলার ভাদুলিয়া গ্রামে প্রতিবন্ধী রাজ্জাক বিশ্বাস নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন রাজ্জাক বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম বিশ্বাস।

তিনি বলেন, গত ৩০ নভেম্বর জাতীয় মহিলা দলের ক্রিকেটার লিলি রানী বিশ্বাসের নেতৃত্বে কিছু লোক আমাদের তফসিলভুক্ত জমিতে জোরপূর্বক প্রবেশ করে আমাদের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করেন। আমরা গাছ কাটতে বাধা দিতে গেলে তারা আমাদের পরিবারের লোকজনের ওপর হামলা করে। এতে আমরা মারাত্মক আহত হই। এ সময় তারা আমাদের ঘরে ঢুকে আলমারি, ট্রাংক ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে ওই জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার লিলি রানী বিশ্বাস। তিনি বলেন, আমি কেন অন্যের জায়গা দখল করতে যাব। জায়গাটি মন্দিরের নামে রেকর্ড। মন্দিরটি সার্বজনীন মন্দির। এটা আমার একক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়