শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগকে কাতুকুতু দিয়ে লাভ হবে না, বললেন তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল পর্যায়ের দল, সুতরাং কাতুকুতু দিয়ে কোনো লাভ হবে না। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘অল দ্যা প্রাইম মিনিস্টার মেন’ প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই চক্রের নেতৃত্বে অনেকেই রয়েছেন, যাদের মধ্যে দেশের একজন স্বনামধন্য আইনজীবীর ইহুদি মেয়ে জামাইও রয়েছেন। যারা দেশে ঘৃণিত, বর্জিত, ধিক্কৃত তারা এখন নিজেদের অর্থ দিয়ে মানুষ ভাড়া করে আন্তর্জাতিক গণমাধ্যমে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা তারই প্রমাণ।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে কপি পেস্ট রিপোর্ট করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকের পছন্দ নয়। যারা সহযোগিতা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, এই খেলা খেলে লাভ নেই। একটি শক্তিশালী দেশের শক্তিশালী নেতৃত্ব, বিশ্বব্যাংক পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল। এ ষড়যন্ত্রও ভেস্তে যাবে।

দেশের উন্নয়ন-অগ্রগতি সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এখন সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত। বাংলাদেশের উন্নয়ন নিয়ে আজ ভারতের গণমাধ্যমে আলোচনা হয়।

সূত্র- সময.টিভি

  • সর্বশেষ