শিরোনাম
◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবর খুঁড়তে দুই কোপ দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক!

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। জাগোনিউজ২৪

বাবুল মিয়া নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম।

তিনি বলেন, নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান। বুধবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে গেলে কোদাল দিয়ে মাটিতে দুই থেকে তিনটি কোপ দিতেই মাটিতে ঢলে পড়েন বাবুল মিয়া।

পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়