শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেখা মিলেছে সু চির, বাসভবনের সামনে হাঁটাহাঁটি করছেন

লিহান লিমা: [২] সেনা অভ্যুত্থানে আটককৃত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ভালো আছেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক দল এলএলডির এক শীর্ষ কর্মকর্তা কি তো। ইয়ন

[৩] কি তো আরো জানান, ‘সু চির একজন প্রতিবেশী জানিয়েছেন তাকে নিজ কম্পাউন্ডে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছে। এছাড়া অভ্যুত্থানের সময় আটককৃত এলএলডির অন্য পার্লামেন্ট সদস্যদেরও সরকারী বাসভবন থেকে বেরোনোর অনুমতি দেয়া হয়েছে।’

[৪]তবে কি তো এই তথ্য কোথায় পেয়েছেন তা স্পষ্ট নয়। সোমবার ভোরে সু চি আটক হওয়ার পর এখন পর্যন্ত সেনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিবৃতি আসে নি। গ্রেপ্তার হওয়ার পূর্বে দেয়া এক বিবৃতিতে তিনি জনগণকে সেনা অভ্যুত্থান প্রতিরোধ করার ডাক দিয়েছেন।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক এনলডি’র এক আইপ্রণেতা জানিয়েছেন, রাজধানী নেপিদোর সরকারি বাসভবনে সু চিকে গৃহবন্দি করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। ওই আইনপ্রণেতা বলেন, ‘আমাদের ভীত না হতে জানানো হয়েছে। তারপরও আমরা ভয় পাচ্ছি। তার একটি ছবি দেখতে পেলে আমরা স্বস্তি পেতাম।’

[৬] ইয়াঙ্গুন ভিত্তিক বিশ্লেষক কিন জ উইন বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সু চি এখন নিরাপদে আছেন। সব রকমের পরিস্থিতি বলছে তার কোনো বিপদ হয় নি।’

[৭] অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউটের বিশ্লেষক হার্ভে লেমাহিউ বলেন, ‘সেনাবাহিনী তাকে গোপনে রাখার কৌশলি সিদ্ধান্ত নিয়েছে। তারা তাকে জনসম্মুখ থেকে আড়াল করতে যায় যে স্থানকে ঘিরে কোনো আন্দোলন হতে পারে।’ লেমাহিউ আরো বলেন,‘সু চিকে ভালো রাখার মধ্যে সেনাবাহিনীরই স্বার্থ রয়েছে। শীর্ষ সেনা কর্মকর্তারা এটি বুঝতে পেরেছেন যদি আটককৃত অবস্থায় তিনি অসুস্থ হন বা মারা যান তবে জনগণের তীব্র রোষানলের মুখে পড়তে হবে।’

  • সর্বশেষ