শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় পাচিং উৎসবের উদ্ধোধন

প্রমথ রঞ্জন: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফসলের জমি থেকে ক্ষতিকর পোকামাকড় নিধনে পাচিং উৎসবের উদ্ধোধন করা হয়েছে । আজ সোমবার উপজেলার দেবগ্রামে এর উদ্ধোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ শাখার উপ-পরিচালক কৃষিবিদ ডা: অরবৃন্দ কুমার রায়।

[৩] এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষক আব্দুর কাদের সরদার, কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার কৃত্তিবাস পান্ডে সহ অন্যরা।

[৪] গোপালগঞ্জ শাখার উপ-পরিচালক কৃষিবিদ ডা: অরবৃন্দ কুমার রায় বলেন ,জমির ফসল সংরক্ষনে পাচিং পদ্ধতি খুবই উপরকারী। এই পদ্ধতিতে জমিতে কয়েকটি খুঁটি পুতে রাখা হয় এবং পাখিরা এসে ওই খুঁটির উপরে বসে ক্ষতিকর পোকাঁমাকড় খেয়ে ফেলে ফসলকে সুরক্ষিত রাখে । কীটনাশক কম পরিমানে ব্যাবহার করে এই প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফসলর গুনগত মানও অনেক ভালো থাকে।

[৫] পরবর্তীতে কৃষক মাঠ স্কুলে কৃষকদের পাচিং বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ