শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ১

ইসমাইল হোসেন: [২] সোমবার (১ ফেব্রুয়ারি ) কক্সবাজারের মা ও মেয়েকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে রাজধানী ঢাকা থেকে আবুল কালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে একটি দল ভোরে ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে।

[৪] এক সংবাদ সম্মেলনে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচী রাশেদা বেগমকে (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

[৫] রাশেদার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে কালাম তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে । সম্পাদনা: জেরিন, মোমেন

  • সর্বশেষ