শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ পেলেন ২০ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক: [২] ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, নির্বাচিতরা সরকারি, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সমাজ উন্নয়নখাতে নিযুক্ত আছেন। তাদের মধ্যে ১০ জন নারী ও দুইজন বাংলাদেশের আদিবাসী প্রতিনিধি রয়েছেন।

[৩] বিভিন্ন খাত থেকে ২০ জন উদীয়মান নেতৃত্বরা অস্ট্রেলিয়ার বিশ্বমানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রিতে শিক্ষালাভ করার সুযোগ পাবেন।

[৪] অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার স্কলারশিপ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা সমাজে অবদান রেখে, সাহসিকতার সঙ্গে এবং রোমাঞ্চকর হয়ে ইতিবাচক পরিবর্তন ও ইভয় দেশের মধ্যে বন্ধন দৃঢ় করার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।

[৫] করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষালাভের জন্য যাবেন।

[৬] ১৯৭১ সাল থেকে তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে স্কলারশিপ দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ সরকারের, ব্যবসায়ী সংগঠন এবং সমাজের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আছেন।

[৭] অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের পরবর্তী রাউন্ডের জন্য আবেদন উন্মুক্ত হচ্ছে ১ ফেব্রæয়ারি এবং চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত জানতে: িি.িধঁংঃৎধষরধধধিৎফংনধহমষধফবংয.ড়ৎম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়