শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে হলুদের সমারোহে ব্যস্ত মৌ-চাষীরা

সাদ্দাম হোস‌েন: [২] জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিঘীয়া গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে যত দুর দৃষ্টি যায় দেখাযায় শুধু হলুদের সমারোহ। পথের দুই ধারের অগনিত সরিষা ক্ষেতের হলুদ ফুলেই এ সমারোহ। আর এ হলুদের সমারোহের মাঝেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় মৌ চাষীদের।

[৩] সরিষার ফুলের মধু সংগ্রহ করতে তারা ক্ষেতের পাশেই বসিয়েছেন শত শত মৌচাক বাক্স। স্থানীয় এলাকাবাসীর কেউ নাম দিয়েছেন সরিষা গ্রাম আবার কেউ দিয়েছেন মধু গ্রাম।

[৪] রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, উপজেলায় এবার সরিষার আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৮শত ৫০ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়েও প্রায় ৩ হাজার ৩ শত ৫০ হেক্টর বেশি সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিঘীয়া গ্রামেই প্রায় একশ একর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা এবারে বারি -১৪, বারি -১৫ বিনা -৪, বিনা -৯ জাতের সরিষার আবাদ করছে। এর মধ্যে ৫০ বিঘা জমির সরিষার বীজ বিনামূলে ১৫ জন কৃষকের মাঝে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

[৫] স্থানীয় কৃষকরা জানান, রেকর্ড পরিমাণ সরিষার চাষ এ গ্রামে এবারেই প্রথম। আগে ধান তুলে গম, ভুট্টা আবাদ করা হতো। তবে উপজেলা কৃষি কর্মকর্তাদের উৎসাহে এবার দীঘিয়া গ্রামে এত বড় অংশে সরিষা আবাদ করা হয়েছে। যা ২-৩ হাজার টাকা খরচ করে বিঘা প্রতি ৭-৮ মণ করে সরিষা উত্তোলন করা যায়। আর বাজারে ২ হাজার থেকে ২২ ’শ টাকা মণ বিক্রি করতে পারি।

[৬] অন্যদিকে এ উপজেলায় এবারে ব্যাপক হারে সরিষার আবাদ হওয়ায় মৌ-চাষী সোহেল রানা দিঘীয়া এলাকায় ১২০ টি মৌচাক বাক্স বসিয়ে সপ্তাহে দু-মণের অধিক খাঁটি মধু সংগ্রহ করছেন।

[৭] প্রতি কেজি মধু ৩৫০ থেকে ৪শ টাকায় বিক্রি করছেন তিনি । শীতের এই মৌসুমে গ্রামের মানুষেরা নির্ভেজাল খাঁটি মধু হাতের নাগালে পাওয়ায় খুশিতে আত্মহারা।

[৮] জেলা কৃষি সম্প্রসারনের উপ পরিচালক কৃষিবীদ আফতাব হোসেন জানান, সরিষা খুব প্রয়োজনীয় একটি ফসল, এ এলাকার মানুষ সেটা তেমন বুঝতো না। আমি এবং আমার উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের বুঝিয়ে এবারে সরিষা আবাদে কৃষকদের আগ্রহ সৃষ্টি করে ব্যাপকভাবে এ এলাকায় সরিষার আবাদ করাতে পেরেছি।

[৯] তবে এর পাশাপাশি কৃষকদের মধু চাষের সফলতা দেখেওে আমি মুগ্ধ।

  • সর্বশেষ