শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

জিয়াউদ্দিন সিদ্দিকী: [২] আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে দু’সন্তানের জননী রাবেয়া বেগমকে হত্যা করেছে ঘাতক স্বামী ওয়ালিউল্লাহ।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলিশাখালী ডালাচাড়া গ্রামের মৃত ছত্তার হাওলাদারের পুত্র ওয়ালিউল্লাহর সাথে চাওড়া ইউনিয়নের চন্দ্র গ্রামের আজিজ মোল্লার মেয়ে রাবেয়া বেগমের সাথে ১২ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ১০ বছরের একটি কণ্যা ও ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রাবেয়া বেগমের ভাই পৌর শহরে বোনের নামে একটি জমি ও গৃহ করে দেন। স্ত্রীর নামে এ জমি দেয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কয়েক বছর যাবৎ ঝাগড়া বিবাধ চলে আসছে। ওয়ালিউল্লাহ বরগুনা উপজেলার পুরাকাটায় বে-সরকারী সংস্থা কোডেক এ ব্যাঞ্চ ম্যানেজার হিসাবে কর্মরত আছে।

[৪] সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় স্বামী- স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’সন্তানকে পাশের রুমে আটকিয়ে স্ত্রী রাবেয়া বেগমকে লোহার এঙ্গেল দিয়ে পিটিয়ে আহত করে এবং ও ইট দিয়ে মাথা থেথলিয়ে দেয়। এতে রাবেয়া বেগম ঘটনাস্থলেই মারা যায়।

[৫] রাবেয়ার ভাই মো.বশির কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বোনকে দীর্ঘদিন যাবত অত্যাচার করে আসছে। আমি আমার বোনের জন্য পৌর শহরে একটি জমি ও গৃহ নির্মান করে দিয়েছি। তাতেও তার শান্তি হয়নি, আজ আমার দু’ভাইগ্না- ভাইগ্নি মা হাড়া হয়ে গেল। এদের দেখার কেউ রইল না।

[৬] আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ আলম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বীকারোক্তি পাওয়া ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছি ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে। সম্পাদনা: মোমেন মাহমুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়