শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ,লীগের মনোনয়ন পেলেন আশরাফ

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে আবারও মেয়র পদে আ’লীগের নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ। শনিবার (৩০ জানুয়ায়ী) পঞ্চম ধাপের পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন বোর্ডের প্রার্থী বাছাই সভাতে মেয়র প্রার্থী হিসাবে আশরাফুল আলম আশরাফের নাম চুড়ান্ত করা হয়। কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে এবারে আ’লীগের থেকে দলীয় মনোনয়ন পেতে ৭ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছিলেন।

[৩] তারা হলেন- স্থানীয় আ’লীগের মনোনিত বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক,আশরাফুল আলম আশরাফ, যুবলীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক সাংসদ আব্দুল মান্নানের ভাইপো সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহব্বায়ক শাহেদ কবির লিমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা ও পৌর আ’লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ।

[৪] কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের শেষ ধাপের ঘোষিত তফশিল অনুয়ায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হবে। মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়