শিরোনাম
◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ ব্যবসায়ীর অ.ণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি! ◈ জনগণের আস্থা অটুট রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান ◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার ◈ আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি ◈ সরকারি ব্যানার-ফেস্টুনের নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, প্রাধান্য পাবে অনুষ্ঠানের উদ্দেশ্য ◈ চীন থেকে বৈধ পথে টাকা পাঠাতে জটিলতা, বাধ্য হয়ে হুন্ডিতে ঝুঁকছেন বাংলাদেশিরা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে ১০ বছর ‘গণতন্ত্রের’ পর আবারও অভ্যুত্থাণ প্রস্তুতি

আসিফুজ্জামান পৃথিল:[২] জাতিসংঘ এই শঙ্কা ব্যক্ত করার পর এতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ কয়েক ডজন দূতাবাস। দেশটিতে ৫০ বছরের সামরিক শাসন শেষে ১০ বছর আগে নতুন সংবিধান প্রণয়ন করে বেসামরিক সরকারের হাকে ক্ষমতা ছাড়া হয়। তবে নতুন সংবিধানে সেনাবাহিনীরও যথেষ্ঠ ক্ষমা রয়েছে। গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ অনুসারে কাজ করতে সামরিক বাহিনীর প্রতি আহ্ব কূটনীতিকদের। আল জাজিরা

[৩] কয়েক সপ্তাহ ধরেই নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ আনছে সামরিক বাহিনী। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি(এনএলডি)। আর বড় ধরণের পরাজয়ের মুখে পড়ে সেনা সমর্থিত দল। রেডিও ফ্রি এশিয়া

[৪] এই সপ্তাহে ভোটার তালিকা ভেরিফিকেশনের আহŸান জানায় সেনাবাহিনী। সেনা মুখপাত্রের দাবি দেশটিতে বর্তমানে রাজনৈতিক সঙ্কট চলছে। তবে সব ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার আপাদত ইচ্ছে নেই সামরিক বাহিনীর। ইরাবতি

[৫] তর্ক সাপেক্ষে মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সিনিয়র জেনারেল অং হ্লাইন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটির সংবিধান যে কোনও মুহূর্তে লঙ্ঘিত হতে পারে। এরপরেই অভ্যুত্থানের শঙ্কা ছড়িয়ে পড়ে। ১ ফেব্রুয়ারি থেকে পার্লামেন্টে নিজেদের দায়িত্ব পালন শুরু করবেন নতুন এমপিরা। শুক্রবারই রাজধানী নেপিইদোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাস্তায় রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়