শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প পরবর্তী রিপাবলিকান পার্টির ভবিষ্যত নির্ধারণ নিয়ে বিতর্ক, সদস্যদের অন্তর্দ্বন্দ্ব চরমে

তাবাসসুম সুইটি: [৩] বিরোধী দলের ভবিষ্যত নিয়ে সদস্যদের মধ্যে শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে। কংগ্রেসের কিছু সদস্য ট্রাম্পকে অভিশংসিত করে পার্টি ছাড়ার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, জোটের অন্যান্য দল গণমাধ্যমে নিজেদের পক্ষে সাফাই গাইছে। সিএনএন

[৪] সামনের দিনগুলোতে কে পার্টিকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবে, তা নিয়ে অন্তর্দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। এই মুহূর্তে পার্টির সদস্যদের দীর্ঘদিনের মনোমালিন্য দূর করে ইমেজ পুনরুদ্ধার করা জরুরি। ট্রাম্পের সময়ে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও সমন্বয় সাধন আবশ্যক।

[৫] এরিক এরিকসন নামের এক রিপাবলিকান ও রেডিও উপস্থাপক বলেন, রিপাবলিকানরা ক্রমেই বন্য হয়ে উঠছে, আর একে অন্যকে দোষারোপ করে যাচ্ছে। তারা নিজেরা নিজেদের জন্য এমন কবর খুঁড়ছে, যাতে ডেমোক্রেটরা তাদের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে।

[৬] এরিকসন আরও বলেন, পার্টির সদস্যদের এই বিভক্তি যে শুধুমাত্র আদর্শিক তা নয়, এর মধ্যে আরও একটা বিষয় আছে, তা হলো রিপাবলিকান দলের পুনর্গঠনের প্রশ্নেও দলের সদস্যরা দ্বিধাবিভক্ত। একতার অভাবে রিপাবলিকান পার্টির অস্তিত্বই সংকটে পড়ে যেতে পারে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়