শিরোনাম
◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন: রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান

রাজু চৌধুরী: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) নির্বাচনী সরঞ্জামাদি বিতরণস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনে ৭ হাজার ৭৭২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং ভোটাররা ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সেইটা আশ্বস্ত করতে চাই। সেই সঙ্গে ২৫ প্লাটুন বিজিবি, থাকবে র‌্যাবের ৪১টি টিম। এ ছাড়া পুলিশের রিজার্ভ টিম ও আনসার সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়।নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে ৪১৭টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ কেন্দ্রগুলোতে ১৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করছি ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

  • সর্বশেষ