শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন : রিটার্নিং অফিসার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

[৩] মঙ্গলবার (২৬ জানুয়ারি) নির্বাচনী সরঞ্জামাদি বিতরণস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনে ৭ হাজার ৭৭২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং ভোটাররা ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সেইটা আশ্বস্ত করতে চাই। সেই সঙ্গে ২৫ প্লাটুন বিজিবি, থাকবে র‌্যাবের ৪১টি টিম। এ ছাড়া পুলিশের রিজার্ভ টিম ও আনসার সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়। নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে ৪১৭টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।

[৪] এসব কেন্দ্রে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ কেন্দ্রগুলোতে ১৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করছি ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না।

[৫] প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়