শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে নেইমারের সঙ্গী হচ্ছেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : [২] নানা নাটকের পর আগের মৌসুমে যেতে না পারলেও চলতি মৌসুম শেষেই লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায়ের শেষ দেখছেন অনেকে। এই ফুটবল মহাতারকাকে পেতে স্বাভাবিকভাবেই আগ্রহী বড় ক্লাবগুলো। মেসির আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের মনে করেন সেই দৌড়ে এগিয়ে আছে তাদেরর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

[৩] এই মৌসুমেই মেসির সঙ্গে চুক্তি শেষ হবে বার্সার। এরপর কোন জটিলতা ছাড়াই তিনি বেছে নিতে পারবেন যেকোনো ক্লাবে খেলার সিদ্ধান্ত। মেসি কোথায় যাবেন, তা নিয়ে অনেক জল্পনা চলছে। সেই তালিকায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম।

[৪] সিটিতে আছেন মেসির প্রিয় গুরু পেল গার্দিওলা। আর টমাস টুখেলকে বরখাস্ত করার পর আর্জেন্টাইন মাওরিউ পচেত্তিনোকে নিয়োগ দিয়েছে পিএসজি। যার সঙ্গে মেসির ভালো বোঝাপড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মেসির প্রতি আগ্রহ কেবল নয়, তাকে দলে নিতে এরমধ্যে চেষ্টা শুরু করেছে বলেও জানালেন দলটির আর্জেন্টাইন তারকা পারদেস। মেসি পিএসজিতে আসবে কিনা সেটা কেবল তার সিদ্ধান্ত। কিন্তু পিএসজি তাকে দলে আনার সব রকম চেষ্টা করছে। এই তারকা পিএসজিতে চেনা আবহ পাওয়ার জন্য রোমাঞ্চিত, ক্লাবে নিজ দেশের কোচ পাওয়া আর মেসির মতো খেলোয়াড় একসঙ্গে পাওয়া হবে দুর্দান্ত কিছু। আশা করি এটাই হবে।

[৫] পিএসজিতে এলে মেসি পাবেন আরেক স্বদেশী বন্ধ আনহেল দি মারিয়াকেও। পাবেন বন্ধু নেইমারকেও। বার্সেলোনায় যার সঙ্গে খেলে দারুণ অভ্যস্ততা গড়ে উঠেছিল তার। শেষ পর্যন্ত মেসি কি সিদ্ধান্ত নেন সেদিকেই আগ্রহভরে তাকিয়ে ফুটবল দুনিয়া। ডেইলি স্টার/ মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়