শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৫২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাটকো দুর্নীতি: ফের পেছাল অভিযোগ গঠনের শুনানি

ডেস্ক রিপোর্ট: গ্যাটকো দুনীতি মামলার অভিযোগ গঠন শুনানিতে আবারও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া অনুপস্থিত থাকায় অভিযোগ গঠন ফের পিছিয়ে ৩রা মার্চ ঠিক করেছে আদালত।

আজ মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম অভিযোগ গঠনের নতুন এ তারিখ দেন।

খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে ৩২ বারের মতো পেছাল এ মামলার শুনানি। দুদক ও রাষ্টপক্ষের আইনজীবীদের অভিযোগ খালেদা জিয়া আদালতে না আসার কারণে এক যুগেও মামলাটির বিচারকাজ শুরু করা যাচ্ছে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতির অভিযোগে, ২০০৭ সালের দোসরা সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।

পরের বছর ১৩ই মে বেগম খালেদা জিয়াসহ ২৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ৬ আসামির মৃত্যু হওয়ায় এ মামলায় মোট আসামি ১৮ জন।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়