শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৫২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনেটে ট্রাম্পের অভিসংশনের ফাইল পাঠিয়েছে মার্কিন হাউস, প্রথমবারের মতো অভিশংসন নিয়ে মুখ খুুললেন বাইডেন

লিহান লিমা: [২] স্থানীয় সময় সোমবার বিকেলে হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি নয়জন ম্যানেজারকে অভিশংসনের নথিপত্র সিনেটে পাঠাতে নিয়োগ দেন। আগামী ৮ ফেব্রুয়ারি সিনেট বিচারকার্য শুরু করবে। সিএনএন/ডেইলি মেইল

[৩] ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে এই প্রথমবারের মতো সম্মতি প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘আমার মনে হয় না সিনেটে ট্রাম্পকে ডেমোক্রেটরা এককভাবে অভিযুক্ত করতে পারবে। কিন্তু আমি মনে করি এটি হওয়া দরকার।’ বাইডেন বলেন, ‘এটি ঠিক অভিশংসন হলে তা আমার এজেন্ডার ওপর প্রভাব ফেলবে। কিন্তু যদি তা না হয় তবে আরো খারাপ প্রভাব পড়বে।’

[৪]সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৩ জানুয়ারি এই অভিযোগে হাউস ট্রাম্পকে অভিশংসন করে। মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দুইবার অভিশংসিত হয়েছেন। এখন সিনেট যদি তাকে অভিযুক্ত করে তবে তিনি হবেন ক্ষমতা ছাড়ার পর অভিযুক্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে অভিযুক্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে অর্থাৎ সিনেটের কমপক্ষে ১৭রিপাবলিকান সদস্যের সমর্থন প্রয়োজন হবে ডেমোক্রেটদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়