শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যাক মা’র এক মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার!

অনলাইন ডেস্ক: প্রায় তিন মাস বাদে দেখা মিলল চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। গত বুধবারের ওই দিন চীনের প্রত্যন্ত অঞ্চলে ১০০ শিক্ষকের সামনে প্রায় ১ মিনিটের একটি ভিডিও বক্তব্য দেন তিনি।

এভাবে ৯০ দিন পর ফের তার দেখা মেলায় শেয়ারবাজারে আলিবাবার বাজারমূল্য এক দিনে বেড়ে যায় ৫ হাজার ৮০০ কোটি ডলার। বলা হচ্ছে, জ্যাক মার মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ হাজার কোটি টাকারও বেশি)!

ফরচুন ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে সাড়ে ৮ শতাংশ। লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৭৪ হাজার কোটি মার্কিন ডলার।
এই পরিস্থিতি চীনা সরকারের কপালে ভাঁজ পড়াতে বাধ্য। জ্যাক মাকে কারাদণ্ড বা তার ব্যবসায়ের ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টি সরকারকে ভাবাবে বলে মনে করছেন চীনা অর্থনীতি বিশ্লেষকেরা।

উল্লেখ্য, চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও গত অক্টোবরে স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। জ্যাক মা এরপর থেকেই নিখোঁজ হন।-বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়