শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:০১ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী পৌর এলাকায় একই স্থানে আ’লীগের ২ গ্রুপের সভা: ১৪৪ ধারা জারি

অহিদ মুকুল: নোয়াখালীর মাইজদীতে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা আহ্বান করায় প্রশাসন মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

জানা যায়, জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খাঁন সহেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। পরে একইস্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশ আহ্বান করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শান্তি ভঙের আশঙ্কা দেখা দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় নোয়াখালী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামী কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। পরে তিনি ভিডিওটি সরিয়ে নিলেও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এর প্রতিবাদে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়