শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পৌর আ’লীগ নেতার বাড়ীতে বোমা নিক্ষেপ

সোহাগ হাসানঃ [২] জেলায় পূর্ব শত্রুতার জের ধরে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. নজরুল ইসলাম হাশেমের বাড়ীতে বোমা নিক্ষেপের অভিযোগ উছেঠে জাহাঙ্গীর হোসেন ভুট্ট গংদের বিরুদ্ধে।

[৩] এই ঘটনায় সোমবার দুপুরে ৬ জনের নাম উল্লেখ্য করে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. নজরুল ইসলাম হাশেম। এর আগে গত রবিবার রাত ১১ টার দিকে পৌর এলাকার হোসেনপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোমার আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৪] অভিযুক্তরা হলো, পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত চান্দালী শেখের ছেলে মো. জাহাঙ্গীর আলম ভুট্ট (৫০), মো. বাবু শেখ (৩৬), মো. মুরাদ শেখ (২৭), মো. শামসুল হক হুকুর ছেলে কবুতর খোকন (৫০), মৃত আজিজের ছেলে মো. ইমরান (২৮) ও মৃত মকবুল হোসেনের ছেলে মো. সাগর (৫০)।

[৫] এ বিষয়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. নজরুল ইসলাম হাশেম জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে আমার লোকজনদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করেছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিলে আমি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-১৩, তারিখ ১১/০১/২০২১। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত ১১টার দিকে ৫/৬জন মিলে আমার বাড়ীর ৩য় তলার জানালা লক্ষ করে দুইটি বোমা নিক্ষেপ করে।

[৬] বোমা দুটি জানালা না লেগে দেয়ালে লেগে বিকট শব্দ হয়। এসময় আমি টর্স লাইটের আলোতে ঐ আসামীদের দেখতে পায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে জাহাঙ্গীর হোসেন ভুট্ট গংরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, পরিবার পরিজন নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, বোমা নিক্ষেপের ঘটনার খবর পেয়ে পুলিশ পরির্দশন করে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় মো. নজরুল ইসলাম হাশেম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়