শিরোনাম
◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার সুপারিশ সংসদীয় কমিটির

মনিরুল ইসলাম: [২] করোনা ভ্যাকসিন গ্রহণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচার- প্রচারণা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এ বিষয়ে জনগণের আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছে সংসদীয় কমিটি।

[৩] রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

[৪] কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

[৫] বৈঠক শেষে কমিটির সদস্য সৈয়দা জাকিয়া নূর জানান, বৈঠকে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান এবং করোনা ভ্যাকসিন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এছাড়া, করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া এ ব্যাপারে আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

[৬] জানা যায়, জাতীয় সংসদে উত্থাপিত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

  • সর্বশেষ