শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ব্রিজের নীচ থেকে সাবেক সেনা সদস্যের হাত বাঁধা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ:  রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সেনা সদস্যের নাম ফজলুল হক (৫০) ।

নিহত ফজলুল হক মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রাহতপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি পপুলার ইনসুরেন্সের মালিকের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া গত চার বছর আগে সেনা সদস্য থেকে অবসরে যান।

জানা গেছে, শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য বের হন ফজলুল হক। রাতে তার পরিবার ফোন বন্ধ পায়। রোববার সকালে বিরুলিয়ার কমলাপুর এলাকায় ব্রিজের নিচ হাত বাঁধা ও মুখে কাপড় গোজা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে একটি মামলা দায়েরও প্রস্তুতি চলছে। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়