শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লতিফ সিদ্দিকীর দখলে থাকা ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

বাশার নূরু:[২] আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধ দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

[৩] রোবার সকালে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভেক্যু দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষের কাউকে দেখা যায়নি।

[৪] জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া মৌজায় ১৯৭২ সাল থেকে ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমি লিজ নিয়ে ভোগ করে আসছিলেন। পরে তিনি ওই জমিতে মার্কেট নির্মাণ করেন। তবে মার্কেটটি চালু করতে পারেননি। এরপর তিনি নিজের নামে জমিটির কাগজ তৈরি করেন।

[৫] জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, জমিটি দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ সিদ্দিকী ভূয়া কাগজ তৈরি করে ভোগ দখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত লতিফ সিদ্দিকীর জাল দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেন। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নির্দেশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা জমির স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমিটি জেলা প্রশাসনের তত্বাবধানে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়