শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৩

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনীতে চাকরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাৎ করায় ঠাকুরগাঁওয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে হরিপুর উপজেলার রুহিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হরিপুর ও রাণীশংকৈল উপজেলার নাহিদ হোসেন, মিজানুর রহমান, মাইনুল ইসলাম রুহিয়া।

পুলিশ জানান, রুহিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হককে আট লাখ টাকা চুক্তিতে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে ইতোমধ্যে ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে মামুনের বাবা প্রতারণার ফাঁদে পড়েছে এমন ভুল বুঝতে পারেন।

পরে আজ আবারও প্রতারকরা বাকি টাকা নেয়ার জন্য তার বাসায় হাজির হয়। সেই সাথে চাকরির একটি ভুয়া কাগজ ধরিয়ে দেয়। মামুনের বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে কাগজ যাচাই করলে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। পরে তাদের আটক করে হরিপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হরিপুর থানার ওসি এসএম আওরঙ্গজেব জানান, তিন জনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়