শিরোনাম
◈ আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি ◈ নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে  ◈ বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:১৬ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গত ৫০ বছরের ব্যর্থতা ও সফলতার আত্মসমীক্ষা প্রয়োজন: আ স ম রব

অনলাইন রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গত ৫০ বছরের ব্যর্থতা ও সফলতার আত্মসমীক্ষা প্রয়োজন। এই ৫০ বছরের মূল্যায়ন, পর্যালোচনা ও আত্মসমালোচনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্ভব হবে না। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। বাংলানিউজ

আ স ম রব বলেন, ‘রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যায় না। রাষ্ট্রের একমাত্র মালিকানা হচ্ছে জনগণের। সুতরাং জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক। জনগণের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করার রাজনীতি প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি বিনষ্ট করে দেয় এবং রাষ্ট্র ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণের বিচ্ছিন্নতায় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। ’

তিনি বলেন, ‘রাষ্ট্রের এ ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জনগণের সম্মতি, সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা। বিগত ৫০ বছরের ব্যর্থতা, অনৈক্য এবং অনৈতিক রাজনীতির বিপরীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের অবশ্যই আত্মসমীক্ষাপূর্বক রাজনীতিতে গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে। ’

সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, খান লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মতিয়ার রহমান মতি, আমিন উদ্দিন বিএসসি, সৈয়দা ফাতেমা হেনা, এস এম সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল মোবারক প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়