শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতির নির্দেশ দিয়েছে মাউশি

সমীরণ রায়: [২] দেশের সব মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশনা দিয়েছে সরকার। এর আগে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

[৩] শুক্রবার রাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের দেওয়া এক নির্দেশনায় বলা হয়, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কোভিড-১৯ অতিমারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। সেই লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ গাইডলাইন অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়।

[৪] এতে আরও বলা হয়, শুধু করোনাকালীন সমস্যা মোকাবিলা নয়। বরং মুজিববর্ষ উপলক্ষে আমাদের এখনই সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে।

[৫] বিষয়টি অতি জরুরি উল্লেখ করে সব মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

[৬] গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক অনলাইন সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।

[৭] প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রস্তুতি শেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়