শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিগ ব্যাশ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সিডনি থান্ডার

স্পোর্টস ডেস্ক: [২] বিগ ব্যাশের ৪৮ তম ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে শুক্রবার ২২ জানুয়ারি ৫ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে থান্ডার। যা বিগ ব্যাশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

[৩] অ্যাডিলেডে এদিন আগে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন এ্যালেক্স হেলস। দুর্দান্ত ব্যাটিং করে ২৬ বলে তুলে নেন ঝড়ো ফিফটি। তার দ্রুতগতির ব্যাটিংয়ে ৯.২ ওভারেই দলীয় শতক পূরণ করে সিডনি থান্ডার।

[৪] দলের শতকের পর এবার ব্যক্তিগত শতকের দিকে এগুতে থাকেন হেলস। মাত্র ৫১ বলে ৯ বাউন্ডারি ও ৭ ছক্কায় তুলে নেন বিগ ব্যাশে নিজের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে বিদায় নেন হেলস।

[৫] হেলসের শতকে ভর করেই বিগ ব্যাশের ইতিহাসের সর্বোচ্চ ২৩২ রান সংগ্রহ করে সিডনি থান্ডার। এর আগে বিগ ব্যাশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল হোবার্ট হারিকেন্সের। ২০১৭ সালের বিগ ব্যাশে রেনেগেডসের বিপক্ষে ৮ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছিল তারা। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়