শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৮:০০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে মুজিববর্ষের উপহার ৪৩০ পরিবার পাচ্ছে পাকা ঘর

কামাল হোসেন: [২] মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভূমিহীন ও গৃহহীন এমন ৪৩০টি অসহায় পরিবার পাচ্ছে মুজিববর্ষের উপহার মাথা গোঁজার ঠাঁই পাকা ঘর, সঙ্গে পাচ্ছেন ২ শতাংশের একখন্ড জমিও।

[৩] এর মধ্যে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ১৭০টি এবং দেবগ্রাম ইউনিয়নে ১০০টি, উজানচর ইউনিয়নে ৮৭ টি এবং ছোটভাকলা ইউনিয়নে ৭৩টি পরিবার পাচ্ছে এ ঘর।

[৪] জানা গেছে, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা, সঙ্গে প্রত্যেকের নামে বরাদ্দ দেয়া হয়েছে ২শতাংশ করে খাস জমি। ১৯ দশমিক ৬ ফুট বাই ২২ ফুটের দুটি শয়নকক্ষ, একটি রান্না ঘর, সংযুক্ত পায়খানা- গোসলখানা ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দ্বারা এসব ঘর নির্মাণ করা হয়েছে। ৭ কোটি ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে এসব ঘরের অধিকাংশরই নির্মাণ কাজ শেষ। বাকী যে গুলো রয়েছে তারও নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।

[৫] এ সকল গৃহ নির্মাণ কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচাল -৬ (উপসচিব) শামীম হোসেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষ।

[৬] গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এজন্য দ্রুত প্রত্যেকটি‘ ঘরের নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। এ ছাড়াও এ উপজেলায় দ্বিতীয় ধাপে আরো ৭১৩টি পরিবারের ঘরের জন্য মন্ত্রনালয়ে আরেকটি প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে নদী ভাঙ্গনের শিকার এ উপজেলায় ঘরের প্রয়োজন কমপক্ষে ৩ হাজার। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়