শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:০৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দূর্গাপুরে অটোরিক্সা ছিনতায়ের ঘটনায় আটক ৪

মোফাজ্জল হোসেন: [২] রাজশাহীর দুর্গাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে আটক করেছে দূর্গাপুর থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিক্সা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

[৩] জানাগেছে, গতকাল তাদের আটক করে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি উপজেলার খিদ্র লক্ষীপুর এলাকার মিলন(২২) ও বাঁকি তিনজনের বাড়ি কাটাখালী এলাকায়।

[৪] উল্লেখ্য, দর্গাপুর উপজেলার শ্যামপুর নামক এলাকার নামুদর খালী গামী পাকারাস্তার পার্শ্বে পানবরজের সামনে থেকে গত ৩ জান্য়ুারি সংঘটিত ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

[৫] এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, তাদের নিকট থেকে ছিনতাইকৃত অটোরিক্সা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত একজন আসামী বিজ্ঞ আদালতে স্বীকার উক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন।

[৬] পুলিশ সুপার, রাজশাহী স্যারের প্রত্যক্ষ তত্বাবধানে তদন্তকারী অফিসার এস আই জিলালুর রহমান এই উদ্ধার কাজে নেতৃত্ব দেন বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ