শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-১০এর অভিযান: ডেমরায় ইয়াবাসহ ৩মাদক বিক্রেতা গ্রেফতার

মো.বশির উদ্দিন: রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (সিসিপি-২, কেরাণীগঞ্জ ক্যাম্প)’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮২০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ও ১৫৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য অনুমান ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। বুধবার দিনগত রাতে ডেমরার উত্তর সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুর্লিশ। গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জের সদর থানার কয়েরখালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মঞ্জুরুল হক (৪০), কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালি গ্রামের মৃত আফতাব উদ্দিনেরে ছেলে মো. আসাদুল ইসলাম (৪২) ও একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো. সোহেল মিয়া (২৪)। এ বিষয়ে বুধবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব-১০।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ (সিসিপি-২, কেরাণীগঞ্জ ক্যাম্প)’র বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসারি মো. নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতার মঞ্জুরুল হক ডেমরার উত্তর সানারপাড় এলাকার আব্দুল আজীজের বাড়ীর ভাড়াটিয়া। সে গ্রেফতার কক্সবাজারের আসাদুল ইসলাম ও সোহেল মিয়ার মাধ্যমে ডেমরাসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়