শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে : আমির খসরু

রিয়াজুর রহমান: চসিক নির্বাচনে  বিএনপি সমর্থিত  কাউন্সিলর প্রার্থীদের এ  হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে পতেঙ্গা থেকে শুরু করে কালুরঘাট পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। ২০-৩০ জনের গ্রুপ নিয়ে বাড়ি ঘেরাও করছে, আর বিএনপি নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলছে। কাউন্সিলর প্রার্থীকেও এলাকা ছেড়ে চলে যেতে বলছে।
এছাড়া যেখানে নেতাকর্মীরা অনুপস্থিত, সেখানে বিএনপির নেতাকর্মীদের পরিবারকে হেনস্থা করা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ জনগণের সুরক্ষা নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। সেটি না করে তারা নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করছে।
আমির খসরু বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।
দলীয় কার্যালয়ে গতকাল রাতের হামলার বিষয় আমির খসরু বলেন, নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে, বিএনপির  প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, তাদের ক্যাম্প তারা ভেঙে ইস্যু তৈরি করে বিএনপির কার্যালয়ে হামলা করেছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয়  সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ নেতৃবৃন্দ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়