শিরোনাম
◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত ◈ ‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’ ◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐচ্ছিক দিনেও অনুশীলনে ব্যস্ত ছিল টিম টাইগার

মাহিন সরকার: [২] স্বস্তির জয়ের সিরিজ শুরু করলেও এখনও লক্ষ্যে ছোঁয়া হয়নি বাংলাদেশের। তাই ঐচ্ছিক অনুশীলনের দিনটিতেও ভীষণ সিরিয়াস লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ২১ জানুয়ারি ছিল রেস্ট ডে। কিন্তু এই রেস্ট ডে’তে বিশ্রাম না নিয়ে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় পান করেন স্কোয়াডের সবাই।

[৩] মধ্য দুপুরের পর মিরপুর শের-ই বাংলার ইনডোরের নেটে ব্যাট হাতে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন তামিম, সাকিব, মুশফিক, সৌম্যরা।

[৪] একপাশের নেটে ব্যাটিং কোচ জন লুইস একাই লিটনকে নিয়ে ব্যস্ত ছিলেন। লুইস বল থ্রো করছিলেন, লিটন ছিলেন সাবলীল।

[৫] প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ভুগেছেন লিটন। ৩৮ বলে রান করেছেন মাত্র ১৪ রান। প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেই হয়তো আজকের অনুশীলনে বাড়তি নিবেদন দেখিয়েছেন লিটন দাস।

[৬] অনুশীলনে নামার আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে একান্ত আলাপচারিতায় ছিলেন সাকিব। এরপর নেটে চলে যান। মিরাজের বল দিয়ে শুরু করেন অনুশীলন, সঙ্গে ছিলেন দুজন থ্রোয়ার।মিরাজের সঙ্গে ইনডোরের নেটে হাত ঘুরিয়েছেন স্পিনার তাইজুল ইসলামও।

[৭] অনুশীলনে বোলিং কোচ ওটিস গিবসন শুরু থেকেই তাসকিন আহমেদকে দেখছিলেন তীক্ষè দৃষ্টিতে। প্রতিটি বোলিংয়ের পর ভুল ধরিয়ে দিচ্ছিলেন গিবসন। এভাবে টানা চলতে থাকে তাসকিনের প্রস্তুতি। প্রথম ওয়ানডেতে দলে ছিলেন না এই পেসার। অনুশীলনে অতিরিক্ত ঘাম ঝরানোর প্রতিদান শুক্রবার মাঠে প্রতিফলিত হবে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া টিম টাইগার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়