শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৬ ফার্মেসীসহ ২৫ প্রতিষ্ঠানকে ৫৬ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: রাজধানীর চকবাজারে ভেজাল ও নকল প্রসাধনী উৎপাদন, মজুদ এবং বাজারজাত করায় ১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পৃথক অভিযানে সাভার এলাকার ৬টি ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ২ লাখ ৮৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

র‌্যাব- ১০ এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্ব চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অনুমোদনহীন ভেজাল এবং নিম্নমানের কসমেটিক্স, মেয়াদহীন ফুড আইটেম উৎপাদন, মজুদ ও বাজারজাত করায় ১৯ প্রতিষ্ঠানকে নগদ ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। এ সময় ৮টি গোডাউন সিলগালাসহ প্রায় ৫০ লাখ টাকার নকল ও নিম্নমানের প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এনায়েত কবির সোয়েব বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স, মেয়াদহীন ফুড আইটেম উৎপাদন, মজুদ ও বাজারজাত করছিলেন।

এদিকে ঢাকা জেলার সাভার এলাকায় ৬ ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ২ লাখ ৮৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন র‌্যাব-৪ এ পরিচালিত ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগীতায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে সাগর মেডিক্যালের মালিক গোপাল ঘোষকে ৭৫ হাজার টাকা, আল মুস্তাকিম ফার্মেসীর মালিক রাশেদুল হাসানকে ২৫ হাজার টাকা, মুক্তি ফার্মেসীর মালিক জীবন সরকারকে ৭৫ হাজার টাকা, শিকদার ফার্সেসীর মালিক মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা, সুমন ফার্মেসীর মালিক এমডি ফারুককে ৫০ হাজার টাকা এবং জয় ফার্মেসীর মালিক সুকুমার ঘোষকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও ৬টি ফার্মেসী থেকে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

 

  • সর্বশেষ