শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা যুদ্ধে ভারত সাহায্য করেছিল, সেভাবে এই মহামারীতেও সাহায্য করলো: স্বাস্থ্যমন্ত্রী

মাছুম বিল্লাহ: [২] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

[৩] তিনি বলেন, ভারত বন্ধুত্ব ও সহানুভুতির প্রমাণ রাখলো। আরও তিন কোটি ভ্যাকসিনের চুক্তিও দ্রুত যাতে বাস্তবায়ন হয় সময় মত পাই সেটা যেন ভারত সরকার দেখে।টিকা দেওয়ায় দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ হলো।

[৪] রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের দায়িত্বশীল অনেকে উপস্থিত ছিলেন।

[৫] বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে এ চিকিৎসা সহায়তা উপহার দিল ভারত।

  • সর্বশেষ