শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রহিম সম্পাদক পাঠান

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান নির্বাচিত হয়েছেন।

[৩] বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে নোবিপ্রবি হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের ৫ম তলায় প্রধান নির্বাচন কমিশনার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর উপস্থিত ভোটার ও প্রার্থীদের সম্মুখে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও ব্যবসা প্রশাসন বিভাগের ড. আব্দুল কাইয়ুম মাসুদ।

[৪] এর আগে অডিটোরিয়াম ভবনের ৫০১ নং কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের ৩য় কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি হিমেল শাহরিয়ার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের প্রতিনিধি রিপন চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন।

[৫] কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল কবীর ফারহান (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ পদে এস জে আরাফাত (মানবজমিন), পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে হাসিব আল আমিন এবং কার্যকরী সদস্য-১ নুমান রাশেদ (বাংলাদেশ টুডে) ও কার্যকরী সদস্য-২ সাবিহা তাসমীম (ডেইলি আওয়ার টাইম)।

[৬] নির্বাচনের ফলাফল ঘোষণার পরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন সংগঠন নব নির্বাচিত এই কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

[৭] প্রসঙ্গত, নব নির্বাচিত এই কমিটি ২১ জানুয়ারী থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়